শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের কড়াকড়ি: বাসস্ট্যান্ডে ব্যাপক চেকপোস্ট তৎপরতা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দিনব্যাপী তৎপরতা জোরদার করেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জীবননগর শহরের বাসস্ট্যান্ড এলাকায় থানা পুলিশের উদ্যোগে গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই, সন্দেহভাজন ব্যক্তিদের চেকিং এবং চলাচলকারী যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে এ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। পুলিশের এই তৎপরতা এলাকাবাসী ও যাত্রীদের নজরে আসে।

এ বিষয়ে ওসি সোলায়মান শেখ সাংবাদিকদের বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনের মতো আজও শহরের গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট পরিচালনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাড়ির কাগজপত্র যাচাইসহ সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। কোন ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

পুলিশের এমন সক্রিয় উপস্থিতি ও নিয়মিত চেকিংয়ের ফলে ভোটকে কেন্দ্র করে যে কোনো নাশকতা, অপরাধ বা অবৈধ কার্যক্রম প্রতিহত করা সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয়রা।

  • সর্বশেষ