শিরোনাম
◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জে ছাত্রদলের ২১ নেতাসহ ৫৫ জনকে বহিষ্কার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের মোট ২১ জন নেতাসহ ৫৫ জনকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম, ফিরোজ ইকবাল, খন্দকার রফিউদ্দিন, মোঃ আলাউদ্দিন, মোঃ শাহাদাত হোসেন রিওন, মোঃ তারেকুর রহমান টিপু, মোঃ মেহেদী হাসান হিরন এবং উপজেলা ছাত্রদলের সদস্য মনিরুজ্জামান মুন্নাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক ইয়ারুল ইসলাম, ইসরাফিল জুয়েল, আশরাফুল ইসলাম নিরব, সদস্য সচিব তরিকুল ইসলাম ও সদস্য মাহফুজ পারভেজকেও একই অভিযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অপরদিকে, মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ হারুনুর রশিদ রাজা, সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডিএফ ইফতি জাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক আশিক হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হোসেন ও দপ্তর সম্পাদক শিহাব আহমেদ খানকেও বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন  বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও আদর্শ রক্ষায় কোনো আপোষ করা হবে না।  সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকলে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বলেন, ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত করার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়