শিরোনাম
◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রা‌তে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তি জামির উদ্দিন (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পুলিশের তালিকাভুক্ত অপরাধী বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে এমন একজন ব্যক্তি নিজ এলাকায় অবস্থান করছে। তথ্য যাচাই-বাছাই শেষে বাঁশখালী আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাহারছড়া ইউনিয়নের একটি স্থানীয় দোকানের সামনে থেকে জামির উদ্দিনকে আটক করা হয়। পরে তাকে তার বসতবাড়িতে নিয়ে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান অব্যাহত রয়েছে।

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। পাশাপাশি জনগণের জানমাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়