শিরোনাম
◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস ◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ ◈ পোশাকনির্ভর রপ্তানি কমাতে নতুন ৫ খাত খুঁজছে সরকার ◈ সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার ◈ আ.লীগ প্রশ্নে দিল্লির মনোভাব কি পাল্টাচ্ছে? ◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা কোনদিন এদেশে সফল হবে না: সালাহউদ্দিন আহমদ

সরওয়ার আজম মানিক, কক্সবাজার: যারা সস্তা দামে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করছে, মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা কোনদিন এদেশে সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার-০৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জামাত ইসলামী কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? এমন প্রশ্নও তুলেন সালাহউদ্দিন আহমদ। 

বলেন, বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়; ধর্মের ভিত্তিতে কোন বিভাজন চায় না। আমাদের একটাই পরিচয় বাংলাদেশি।

বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং গণতন্ত্রকে সুসংহত এবং দৃঢ় করার জন্য বিএনপির একটি প্ল্যান আছে।

২৪-এর ছাত্র গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের সেই স্বপ্নকে বিএনপি ধারণ করে এবং দেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে বিএনপি পূরণ করতে চায় বলেও জানান সালাহউদ্দিন।

এসময় তিনি কক্সবাজার-০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলকে ভোট দেয়ার জন্য আহবান।

সমাবেশে জামায়াত কোন ইসলামিক দল নয়; মওদুদী ইসলাম মন্তব্য করে হেফাজতে ইসলামের কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বিশেষ অতিথির বক্তব্যে বলেছেন, ইসলামের লেবাস নিয়ে একটি দল ক্ষমতার স্বপ্নে বিভোর। দলটি এখন দেশকে ওয়াশিংটনের হাতে তুলে দিতে চায়। বাংলাদেশকে আমরা দিল্লী বা ওয়াশিংটন, কোন শক্তির তালুকবন্দি হতে দেবো না।

বিকেল ৩টায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে এ জনসভা শুরু হয়। চলে বিকেল সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত। তবে জনসভা শুরুর আগে দুপুর ২ টা থেকেই দলে দলে জনসভাস্থলে জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। সভা শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠে জনসভাস্থল। 

  • সর্বশেষ