শিরোনাম
◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ ◈ পোশাকনির্ভর রপ্তানি কমাতে নতুন ৫ খাত খুঁজছে সরকার ◈ সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার ◈ আ.লীগ প্রশ্নে দিল্লির মনোভাব কি পাল্টাচ্ছে? ◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা ◈ নেপালে বন্যা: এক শিক্ষকের তাৎক্ষণিক সিদ্ধান্তে যেভাবে বেঁচে গেল ৯০০ শিক্ষার্থী ◈ নিজ সন্তান বি‌ক্রি করে আইফোন ক্রয়! ◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : বরিশালের উজিরপুরে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে উপজেলার দক্ষিণ ধামুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মনির সরদারের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।

মনির সরদার উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং মৃত আব্দুল হামিদ সরদারের পুত্র। তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনী আটক মনির সরদারকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ