শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫১ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০৪ (পুরাতন ব্লক-ডি/০৬) এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা হলেন- আলী খালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/৪ এর নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত তিন বাংলাদেশিরা হলেন- হ্নীলা আলী খালী এলাকার ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮),আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮), নুর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আলীখালী এলাকায় ধানের শীষের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে প্রচারণা চালায়। ওই সময় কিছু লোকজন জড়ো হয়। পরে গাড়ির আশপাশে  হঠাৎ একদল লোক এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

Advertisement

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল বলেন, আলী খালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলিতে পাঁচজন আহত হয়েছেন। এতে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি রয়েছে। কে বা কারা গুলি করছে- তা পরে বিস্তারিত জানা যাবে।

আলী খালী এলাকার বাসিন্দা মো. আব্দুল হামিদ বলেন, রাতে ধানের শীষের নির্বাচনী প্রচারণার একটি ডাম্পার গাড়িতে গান-বাজনা ও নাচ-গানের আয়োজন চলছিল সেখানে কিছু এলাকার মানুষ দেখতে যায়। হঠাৎ সে গাড়ির আশপাশ থেকে কয়েকটি গুলি করলে এক শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে আলীখালী আইআরসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।

এ বিষয়ে জানতে চাইলে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেখানে উৎসুক জনতা জড়ো হয়। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ করে প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি বর্ষণ করে।এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়। তবে কারা গুলি করেছে জানা যায়নি। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ