শিরোনাম
◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও)

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিয়ায় মাস্টারকে প্রাণনাশের হুমকি, ফেরি চলাচল বন্ধের পর চালু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া রুটে চলাচলকারী ‘মহানন্দা’ ফেরির মাস্টারকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার পর পুনরায় চালু করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া মহানন্দা ফেরির পরিচালক ফয়সাল মাহমুদ তথ্যটি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, সকালে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয়পাশে যানবাহন ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথ আইনি পদক্ষেপ ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করায় দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

ফেরি মহানন্দের মাস্টার মোজাম্মেল বলেন, ফেরি ছাড়ার সময় পরিবর্তন এবং যাত্রী পরিবহন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমাকে মোবাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। আজ সকাল সাড়ে ১০টার দিকে দুটি পৃথক নম্বর থেকে আমাকে কল করে হুমকি দেওয়া হয়। কর্মক্ষেত্রে এমন নিরাপত্তাহীনতার কারণে ফেরি চলাচল সাময়িক স্থগিত রাখা হয়। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। 

মহানন্দা ফেরির পরিচালক ফয়সাল মাহমুদ বলেন, একটু ঝামেলা হয়েছিল, তাই ফেরি মাঝনদীতে নিয়ে রাখা হয়েছিল। কিছু পোলাপান আইসা হুমকি-ধামকি দিছে। ফেরি ভিড়লে পা ভেঙে ফেলবে, স্টাফদের মারধর করবে। তাই নিরাপত্তার জন্য ফেরিটা সরিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, যদিও ওদের তো চিনি না। সব অচেনা মুখ। পরে প্রশাসনকে জানালে তারা নিরাপত্তার আশ্বাস দিলে ফেরি ঘাটে ভেড়ায় এবং চলাচল স্বাভাবিক হয়।

এবিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়