শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তপু সরকার হারুন, শেরপুর: শেরপুর জেলা শহরের ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শেরপুর সদর থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। শাহিনুল ইসলামের বিপি নম্বর ৮৫০৫১০৪০০৪। গতরাত ২৯ জানুয়ারী ১১টার দিকে শহরের গৃদ্দানারায়নপুর এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিনুল ইসলাম জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিউটি শেষ করে সকাল ৮ টার সময় বাসায় ফেরেন শাহিনুল ইসলাম। বেলা ১১টার দিকে শাহিনুলকে বাসায় রেখে স্ত্রী মাকসুদা তার সন্তানসহ বাবার বাড়ী জামালপুর জেলার নান্দিনায় বেড়াতে যান। দুপুর ২টার দিকে স্ত্রী মাকসুদা তার স্বামী শাহিনুল ইসলামকে ফোন দিলে রিসিভ করে না। পরে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করা হলে স্ত্রী ও তার ভাই রাত ১১টার দিকে জামালপুর থেকে শেরপুরে ফিরে আসেন। বাসায় ভিতরে প্রবেশ করার পর তার স্ত্রী ও তার ভাই শাহিনুল ইসলামকে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে পিছনের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান ওড়ানা পেঁচিয়ে শাহিনুলকে ঝুলন্ত অবস্থায়। এরপর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে পুলিশকে খবর দিলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং শেরপুর থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরিবারেরর দাবী, শাহিনুল ইসলাম দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। চরম মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়