শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ১১:৫১ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৮ জন দগ্ধের ঘটনা ঘটেছে। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে বন্দরের কদমরসূল এলাকার একটি সিমেন্ট কারখানাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন, চালক হান্নান, মঞ্জুর, হাবিব, রাকিবুল, খোরশেদ, তারেক, ফেরদৌসসহ ৮ জন। 

Advertisement

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও শ্রমিকরা জানান, রাত ৮ টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ৮ জন শ্রমিক দগ্ধ অবস্থায় কারখানার ফটকের সামনে এসে আর্তনাদ করতে থাকে। পরে কারখানার লোকজন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় জানান, বিস্ফোরণের খবর পেয়ে তারা ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

  • সর্বশেষ