শিরোনাম
◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২০ ভরি স্বর্ণ চুরি, দোকান বন্ধ করে ৬০০ ব্যবসায়ীর বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহর মাইজদীর  নোয়াখালী সুপার মার্কেটে ১২০ ভরি স্বর্ণ  দুর্ধর্ষ চুরির ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ৬শ ব্যবসায়ী। আজ শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মার্কেটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ প্রতিবাদ জানান।

ব্যবসায়ীদের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনার ২দিন পার হলেও  এখনো প্রকৃত চোরদের শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

প্রতিবাদকারীরা জানান, মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরণের অপরাধ বারবার ঘটছে। তারা অবিলম্বে  দুর্ধর্ষ চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং মার্কেটে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন। পুলিশ কর্তৃপক্ষ জানায়, চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত দোষীদের শনাক্তে কাজ চলছে।

এ প্রতিবাদের কারণে কয়েক ঘণ্টা মার্কেটের সব ধরণের ব্যবসা কার্যক্রম বন্ধ থাকে, এতে সাধারণ ক্রেতাদেরও ভোগান্তির সৃষ্টি হয়। তবে ব্যবসায়ীরা জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। 

নোয়াখালী সুপার মার্কেটের সভাপতি ইকরাম উল্যাহ ডিপটি জানান, আমরা ব্যবসায়ীদের স্বার্থে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করছি এবং থানায় মামলা হয়েছে। 

  • সর্বশেষ