শিরোনাম
◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে ডাকাতির প্রস্তুতি কালে ৫ জন গ্রেপ্তার

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।

এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২)মৃত রেফায়েত উল্লাহ’র ছেলে বোরহান মিয়া (৩৫) কাশেম মিয়ার ছেলে সোহেল ভূইয়া (২৪)ঘোড়াশাল খালিসারটেক গ্রামের  মৃত মোফাজ্জল হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার একডালা গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে বাসির মিয়া (২৫)। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানুষের কাছ থেকে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একদল চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পলাশ থানায় ডাকাতির  প্রস্তুতির একটি মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ