শিরোনাম
◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য রবিউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তিনি নড়াইল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

সোমবার সকালে, ঢাকা–খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অজ্ঞাতনামা বাস রবিউল ইসলামের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রবিউল ইসলাম মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, তিনি নড়াইল সদর থানায় রাতের ডিউটি শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অজ্ঞাতনামা বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ