শিরোনাম
◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৩

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৯) নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এরআগে, রবিবার (২৮ ডিসেম্বর) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মো. আশিক (২২), একই মহল্লার জামাল শেখের ছেলে মো. সাকিব ইব্রাহিম (২৮) ও উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮)।

এদিকে এ ঘটনায় নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে রাতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা সন্দেহভাজন তিনজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে দূবৃত্তরা। রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় চৌরাস্তা মোড়ে বাহিরগোলা রোডে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে উপুর্যুপুরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

  • সর্বশেষ