শিরোনাম
◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ

হবিগঞ্জের মাধবপুরে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির ওয়াজ মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন। মাহফিল বন্ধ করায় আয়োজক কমিটি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি না নেওয়ায় মাহফিল স্থগিত করা হয়েছে। 

এর আগে গত ২৭ ডিসেম্বর মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে হজরত হাবিব শাহ (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে একটি সুন্নি মহা সম্মেলন ও ওয়াজ মাহফিল হওয়ার তারিখ ঠিক করা হয়েছিল।

মাহফিলে প্রধান অতিথি ও বক্তা ছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি পদপ্রার্থী।

মাহফিল পরিচালনা কমিটির সদস্য ফারুক মিয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমাদের পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমরা বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক ক্ষতির মুখে পড়েছি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, জেলায় যেকোনো মাহফিল ও ওরস করতে হলে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু ওই মাহফিলের জন্য কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি।

তিনি বলেন, ইতিমধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যেহেতু মুফতি গিয়াস উদ্দিন তাহেরি এমপি পদপ্রার্থী, তাই তিনি ভোটের আগে ওয়াজ-মাহফিল করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের আশঙ্কা থাকে। তাই মাহফিলটি স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়