শিরোনাম
◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় বিজিবি কর্তৃক ৭ বাংলাদেশী নাগরিক আটক

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় ৭জন বাংলাদেশী নাগরিককে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শুক্রবার দিবাগত ভোর রাত সাড়ে ৪ টার সময় উপজেলার ভান্ডারা ইউপি’র কিশোরীগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ৩৩১/৩ এস হতে আনমানিক ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেপড়া নামক সীমান্তবর্ত্তী এলাকা থেকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জামুন মশালডাঙ্গি গ্রামের মোঃ সাইফুদ্দিনের ছেলে মোঃ আলম (২৫), মোঃ লিয়াকত আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (১৮), একই উপজেলার পাঁচঘড়িয়া পিপলডাঙ্গি গ্রামের মোঃ মোস্তফার ছেলে মুনির আলী (২৪), আতাউর রহমানের ছেলে মোঃ মকলেস (২১), ভেটনা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মোঃ ওয়াসিম (২০), বনগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ নুর আলী (২০) ও কলেজপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ জুবায়ের হোসেন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানান, আটককৃতদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করে তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কাজের সন্ধানে ৭ মাস পূর্বে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে বিজিবি নিরবিচ্ছিন্নভাবে অভিযান কার্যক্রম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত রাখবে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রধান করার জন্য বিজিবি কতৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করেছে।  

  • সর্বশেষ