শিরোনাম
◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি ◈ সর্বজনীন পেনশন নিয়ে সুখবর, যেভাবে লাভবান হবেন গ্রাহকেরা ◈ দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ◈ ইশরাককে মন্ত্রিসভার বৈঠকে না যাওয়ার নির্দেশ, পদত্যাগপত্রও চেয়েছিলেন প্রধানমন্ত্রী: শফিকুল আলমের পোস্ট ◈ কলেরা প্রতিরোধে বাংলাদেশের বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস!(ভিডিও) ◈ টাইগার শ্রফের গাড়িতে গুলির পর সালমান খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, ভাইরাল অডিও ◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চোরের মৃত্যু

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বিদ্যুায়িত হয়ে সাঈদ (২৮) নামে এক যুবকের মরদেহ ফসলের মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। সাঈদ উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের বুদলিরপাড় এলাকার আনোয়ার হোসনের ছেলে।

শনিবার(২৭ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব চিকনমাটি ডাঙ্গাঁপাড়া গ্রামের একটি ফসলের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে পোল থেকে পড়ে মারা গেছেন তিনি। পুলিশ জানায় মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।

ডোমার থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই শৈলেন দেব মৃত ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

  • সর্বশেষ