শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতীতের ভেদাভেদ ভুলে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান: চান্দিনায় ড. রেদোয়ান আহমেদ

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা): এলডিপির কমিটি বিলুপ্ত করে সদ্য বিএনপিতে যোগ দিয়ে নমিনেশন পাওয়া ড. রেদোয়ান আহমেদ বলেছেন, বর্তমানে যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন সবাই পূর্বের সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মিলে মিশে এক সাথে কাজ করতে হবে।  

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন- ইতোমধ্যে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওইসব কমিটিতে যারা ছিলেন তারা আমার সাথেই বিএনপিতে যোগদান করেছেন। সাবেক ওই প্রতিমন্ত্রী চান্দিনা উপজেলা বিএনপি’র বর্তমান নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন- আমি চাই সকলে এগিয়ে আসুন। আমার সাথে আমার যে সকল নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন তারাও আপনাদের

নেতৃত্বে থেকে আমার জন্য কাজ করবেন। আপনারাও দায়িত্ব সহকারে আমার নির্বাচন পরিচালনা করবেন। ড. রেদোয়ান আহমেদ নিজের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি করে বলেন- আমাকে বিএনপি গ্রহণ করে দলের মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। সুতরাং আমার কোন নেতা-কর্মী কখনও চান্দিনার বিএনপি’র নেতা-কর্মীর সাথে কোন প্রকার অসদাচরণ করলে আমার কাছে ক্ষমা পাবেন না।

এসময় উপস্থিত ছিলেন ড. রেদোয়ান আহমেদ তনয় সুলতান মঈন আহমেদ রবিন, বিএনপি নেতা মহিচাইল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান একেএম সামছুল হক মাস্টার, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ মো. আবু তাহের, মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, শাহ আলম, জামসেদ আহমেদ জাকি প্রমুখ।

ড. রেদোয়ান আহমেদ ২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এলডিপির রাজনীতি থেকে পদত্যাগ করে বিএনপি’তে যোগদান করেন এবং বিএনপি’র মনোনয়ন পান। তিনি বিএনপি’তে যোগদানের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা চান্দিনায় আসেন। শুক্রবার বাদ জুম্মা ইলিয়টগঞ্জ এলাকায়, কেরণখাল ইউনিয়নের নূরীতলা শাহী ঈদগাহ মাঠে বিকাল ৪টায়, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে বিকাল পৌঁনে ৫টায় স্থানীয় নেতা-কর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করেন।

  • সর্বশেষ