শিরোনাম
◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি ◈ সর্বজনীন পেনশন নিয়ে সুখবর, যেভাবে লাভবান হবেন গ্রাহকেরা ◈ দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ◈ ইশরাককে মন্ত্রিসভার বৈঠকে না যাওয়ার নির্দেশ, পদত্যাগপত্রও চেয়েছিলেন প্রধানমন্ত্রী: শফিকুল আলমের পোস্ট ◈ কলেরা প্রতিরোধে বাংলাদেশের বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস!(ভিডিও) ◈ টাইগার শ্রফের গাড়িতে গুলির পর সালমান খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, ভাইরাল অডিও ◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৭ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমাই পাহাড়ে দেশের প্রথম ‘ট্র্যাক ট্রেইল রেস’

পাহাড়ের উঁচুতে, আবার উপত্যকায়। আঁকাবাঁকা খাড়া পাহাড়ি পথে ছুঁটছে ডার্ট বাই, রেইস বাইক। দেশে প্রথমবারের মতো কুমিল্লার লালমাই পাহাড়ে অনুষ্ঠিত হচ্ছে ট্র্যাক ট্রেইল রেস। বাইকাররা চালাচ্ছেন মোটর সাইকেল রেস করছেন ডার্ট সেগমেন্টে, আবার কেউ চালাচ্ছেন কমিউটার সেগমেন্টে। দুই ধরনের বাইকে প্রায় ৭০ জন বাইকার এই রেসে অংশ গ্রহন করেছেন।

ফিউরিয়াস মটো ক্লাবের উদ্যোগে বাইকার্স মেগা ক্যাম্পিং সিজন-১০এ এই আয়োজনে অংশ নিয়েছে দেশের সহস্রাধিক পেশাদার ও অপেশাদার বাইক রাইডার। ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী এই আয়োজনটি হয়েছে লালমাই পাহাড়ের ল্যাকল্যান্ডে। বাইকার্স মেগা ক্যাম্পিংয়ে অংশ নেয়া বাইকাররা ট্রেইল রেইসে অংশ নেয়ার পাশাপাশি টাবুতে ক্যাম্পিং করে রাত কাটিয়েছেন। সেখানেই ক্যাম্পিং রাউন্ডে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফিউরিয়াস মটো ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মালেক খসরু উষা জানান, এ নিয়ে দশম বারের মত সারা বাংলাদেশের বাইকারদের নিয়ে ফিউরিয়াস বাইকার্স মেগা ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে। দেশের ৬৪ জেলা ছাড়াও বিদেশ থেকেও বেশ কয়েকজন বাইকার এসেছেন এই অনুষ্ঠানে। ট্রেইল রেইস গত তিন সিজনে হলেও এবার বড় পরিসরে পেশাদার ৭০ জন বাইকারদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে সবচেয়ে কম সময়ে যিনি ট্র্যাক শেষ করতে পেরেছেন তিনিই বিজয় হয়েছেন।

বাইকার সোহেল ভুইয়া বলেন, এই অনুষ্ঠান থেকে আমরা নিরাপদে বাইক চালানোর অনুপ্রেরনা নিয়ে যাচ্ছি। যারা এখানে আসেন তারা যেন নিরাপদে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়া আসা করতে পারেন সে সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।

Advertisement

ডার্ট বাইক নিয়ে ফিউরিয়াস ট্রেইল ট্র্যাকে অংশ নেয়া নোয়াখালীর বাইকার মাহির জানান, ইতোমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ট্র্যাক ট্রেইলের এর প্রতিযোগিতা পুরোদমে শুরু হয়েছে। এটা আমাদের জন্য একটি সুযোগ লালমাই পাহাড়ে ফিউরিয়াস করে দিয়েছে, আমরা এখন থেকে চাইলে পেশাদার ভাবে বাইক ট্রেইল রেস শুরু করতে পারব।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থী বাইকার ঋদ্ধি ও রায়হান জানান, সারা দিন শেষ বাইকাররা এই একটি দিনের জন্য অপেক্ষা করে। বাইকারদের এমন মিলনমেলা সারা দেশে আর কোথাও হয়না। এখানে বিভিন্ন নামিদামি বাইকার্স কোম্পানি, পার্টস এন্ড ইকুইপমেন্টস্, গ্যাজেট- গিয়ার কোম্পানিগুলো এখানে এসেছে। বাইকাররা চাইলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সম্পর্কে জানতে পারে।

বাংলাদেশের ৬৪ জেলা থেকে সহজ সহস্রাধিক বাইকার এসেছে এই ক্যাম্পেইনে। দুইদিন দুই রাত তারা থেকেছে নিজস্ব তাবুতে। আদান প্রদান করেছে তাদের অভিজ্ঞতা, বাইকাররা একে অপরের গল্প বলেছে। এমন আয়োজন পৃথিবীর অন্যান্য দেশে প্রায় আয়োজন হলেও বাংলাদেশে এই আয়োজন লালমাই পাহাড়ে বড় পরিসরে হয়।

বাইকার্সের মিলনমেলায় অংশ নেয়া সম্প্রতি মাউন্ট এভারেস্টের পাঁচটি দুর্গম ট্রেইল পাস্ অতিক্রমকারী আরিফুর রহমান উজ্জ্বল জানান, এমন আয়োজন শুধু স্পোর্টস নয়, বরং নিরাপদ বাইক রাইডিং এর সচেতনতা ছড়িয়ে দিচ্ছে সারাদেশে। সারাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি নিহত হয় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায়। এখান থেকে নিরাপদ চালনার নিয়ম কানুন শিখে বাইকাররা নিরাপদে যাতায়াত করতে পারবেন।

  • সর্বশেষ