শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিয়ায় মেঘনায় ধরা পড়ল ২৩ কেজির কোরাল মাছ: বিক্রি হলো ১৭ হাজার টাকায়

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ২৩ কেজি ওজনের একটি বিশালাকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজারের কাছে আনোয়ার হোসেনের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। কেজিপ্রতি ৭৫০ টাকা দরে মাছটি কিনে নেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।

জেলে আনোয়ার হোসেন (২৮) বলেন, নদীতে জাল ফেলতে গিয়ে নদীর কিনারে সাদা কিছু ভাসতে দেখতে পান। কৌতূহলবশত কাছে গিয়ে তিনি দেখতে পান নদীর তীরে ভেসে থাকা একটি বিশাল কোরাল মাছ। এ সময় আনন্দে আত্মহারা হয়ে তিনি মাছটির ভিডিও ও ছবি ধারণ করেন। একপর্যায়ে মাছটি পাড়ে তুলে আনেন। 

তিনি আরও বলেন, স্থানীয় বাজারে নিয়ে গেলে, তা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। অভাবের সময় বিনা জালে নদীতে ভাসতে থাকা এত বড় কোরাল মাছ পাওয়া নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক বলেও জানান তিনি। 

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে প্রায় সময় বড় আকৃতির মাছ পাওয়া গেলেও, বর্তমানে কোরাল মাছের দাম আগের তুলনায় অনেক বেশি। তবে মাছটি তুলনামূলক কম দামে বিক্রি হয়েছে বলে মন্তব্য করেন তারা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ