শিরোনাম
◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের আনন্দেও হাদি হত্যার বিচারের দাবি: প্লেকার্ড হাতে প্রতিবাদী বার্তায় ভাইরাল নবদম্পতি

চট্টগ্রামের পটিয়ায় বিয়ের অনুষ্ঠানে ‘জাস্টিজ ফর হাদি প্লেকার্ড’ হাতে হাজির হন এক নব দম্পতি। তাদের এই ব্যতিক্রমী এক প্রতিবাদী বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের মাসুদুল হক মাসুমের সঙ্গে জিরি গ্রামের সাবিনা আক্তার সুমাইয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বর-কনের ছবিটি মূলত এই অনুষ্ঠানে তোলা হয়েছে।

স্থানীয় সূত্র ও আয়োজকরা জানান, এদিন বিয়ের আনন্দঘন মুহূর্তে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন নব দম্পতি প্লেকার্ড হাতে ছবি তোলেন বর-কনে। এ সময় বর-কনের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত বর-কনের বন্ধুরা যোগ দেন প্রতিবাদী প্লেকার্ড হাতে এবং অনুষ্ঠানে আগত অতিথিরাও একাত্মতা প্রকাশ করেন।

এসব প্লেকার্ডে লেখা ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ওসমান হাদি’, ‘জান দেবো, জুলাই দিবো না’, ‘আমি আমাদের শত্রুতার সাথেও ইনসাফ চাই’, ‘শহিদ ওসমান হাদি হত্যার বিচার চাই’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’।  এ ধরনের লেখা সংবলিত ছোট ছোট প্ল্যাকার্ড হাতে নিয়ে বিচারের দাবি জানান তারা।

পরে বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির এমন প্রতিবাদী ও মানবিক অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে বর মাসুদুল হক মাসুম বলেন, ‘বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আনন্দের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তা দিতে চেয়েছি। হাদির ন্যায়বিচার নিশ্চিত হওয়া জরুরি। এই দাবি যেন কেউ ভুলে না যায়, সেটাই আমাদের উদ্দেশ্য।’

মাসুমের বন্ধু তারেক বলেন, ‘আজকাল মানুষ বিয়েতে শুধু আনন্দেই মেতে থাকে। কিন্তু মাসুম ও সুমাইয়া দেখিয়ে দিয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়বিচারের পক্ষে যেকোনো সময় আওয়াজ তোলা যায়। তাদের এই সাহসী উদ্যোগ আমাদের সবাইকে ভাবতে বাধ্য করেছে।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নবদম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়