শিরোনাম
◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি ◈ সর্বজনীন পেনশন নিয়ে সুখবর, যেভাবে লাভবান হবেন গ্রাহকেরা ◈ দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ◈ ইশরাককে মন্ত্রিসভার বৈঠকে না যাওয়ার নির্দেশ, পদত্যাগপত্রও চেয়েছিলেন প্রধানমন্ত্রী: শফিকুল আলমের পোস্ট ◈ কলেরা প্রতিরোধে বাংলাদেশের বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস!(ভিডিও) ◈ টাইগার শ্রফের গাড়িতে গুলির পর সালমান খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, ভাইরাল অডিও ◈ ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের জন্য আসছে নতুন পরিবর্তন

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে হা‌তির হামলায় একজ‌নের মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীর শীলকু‌পের পাহা‌ড়ি গহীন অরণ্যে নব‌্যার‌ ঝি‌রি এলাকায় হা‌তির হামলায় কামাল হেসেন (৪০) না‌মে একজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে । শুক্রবার (২৬‌ ডি‌সেম্বর) সকালে হা‌তির হামলায় নিহত কামাল হেসেন চাম্বল ইউ‌নিয়‌নের ২নম্বর ওয়ার্ডের আসহাব মিয়ার পুত্র।

স্থানীয়‌ প্রত‌্যক্ষদর্শী ও বন‌বিভাগ সু‌ত্রে জানা যায়,শুক্রবার (২৬‌ ডি‌সেম্বর) সকালে চাম্বল এলাকার চাষী 
ক্ষেতে কাজ করার জন‌্য পাহা‌ড়ি গহীন অরণ্যে নব‌্যার‌ ঝি‌রি এলাকায় চ‌লে যায় । সেখা‌নে প্রচুর কুয়াশা থাকায় দেখ‌তে না পে‌য়ে হা‌তির সাম‌নে প‌ড়ে গে‌লে হা‌তির হামলার শিকার হয়। গহীন অব‌ণ্যে নব‌্যার‌ ঝি‌রি এলাকায় এ ঘটনা ঘ‌টে ব‌লে জানান জলদী অভয়ারন‌্য রেঞ্জ কর্মকর্তা আ‌নিসুজ্জামান শেখ । তি‌নি আ‌রো ব‌লেন ,এ এলাকায়‌টি হা‌তির বিচরন ক্ষে‌ত্রে,কুয়াশার ম‌ধ্যে এ কৃষক পাহা‌ড়ে গে‌লে হা‌তির সাম‌নে প‌ড়ে গে‌লে হামলার শিকার হয় ব‌লে জানান তি‌নি।

বাঁশখালী ইকোপার্কে রেঞ্জ কর্মকর্তা মো: ইসরাইল হক বলেন, ইকোপার্কের অভ‌্যান্ত‌রে নব‌্যার ঝি‌রি এলাকায় ভো‌রে ক্ষে‌তে কাজ কর‌তে গি‌য়ে কুয়াশার কার‌ণে হা‌তির সাম‌নে প‌ড়ে যায় কৃষক কামাল হেসেন। তা‌তে হা‌তির হামলায় মারা‌ গে‌লে ঘটনাস্থ‌লে সরজ‌মি‌নে প‌রিদর্শণ করা‌ হয়। নিহ‌তের লাশ হাসপাতা‌লে প্রেরন‌ কর‌লে  থানা পু‌লিশ লা‌শের পোষ্ট মার্ডা‌মের জন‌্য চ‌মেক হাসপাতা‌লে প্রেরন ক‌রেন ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ