শিরোনাম
◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ফুলগাছ বিক্রেতাকে আ.লীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তারে নিন্দার ঝড়

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৭ নং ওয়ার্ডের ফুলগাছ বিক্রেতা মিজানুর রহমান নেছারকে আওয়ামী লীগ কর্মী ট্যাগ দিয়ে গত ৫ আগষ্ঠে ইস্রাফিল হত্যা চেষ্ঠা মামলায় গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যার পর মডেল থানার সামনে ফুল বিক্রি করার সময় তাকে আটক করে মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান নেছার পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর গাজীপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে৷

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান নেছার পেশায় ফুল গাছ বিক্রেতা সে  নিয়মিতভাবে দাউদকান্দি পৌরবাজারের শহীদ রিফাত পার্কের সামনে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলদ গাছ বিক্রি করতেন। সম্প্রতি তাকে আওয়ামী লীগের কর্মী দাবি করে গ্রেপ্তার করলেও প্রকৃত পক্ষে সে একজন ফুল গাছ বিক্রেতা৷ স্থানীয়দের দাবী কিছু কুচক্রীমহলের ইন্ধনে পুলিশ তাকে গ্রেপ্তার  করেছে। এ সময় ওই ফুল বিক্রেতা নিজেকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত নন বলে দাবি করে এবং তার বিরুদ্ধে পূর্বেও কোন মামলা ছিল না ও বর্তমানেও এজহার নামীয় আসামিও না৷

ভুক্তভোগীর পরিবার ও তার স্ত্রী হাওয়া বেগম জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে সৎভাবে ফুল গাছ বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত এবং তার কোনো রাজনৈতিক পরিচয় বা কর্মকাণ্ড নেই। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হওয়ায় তাকে পুলিশ গ্রেপ্তার করায় তার পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে পড়েছে।

মিজানুর রহমান নেছারকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় সুশীলসমাজ ও সাধারন মানুষের মাঝে নিন্দার ঝড় উঠে।

স্থানীয় সচেতন মহল নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমআব্দুল হালিম জানান,তাকে  বৈষম্য বিরোধী আন্দোলনে ইস্রাফিল হত্যা চেষ্ঠা মামলা আসামি করা হয়েছে। যার মামলা নং ৯ ৷ আইনগত প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়৷

দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) তানভীর ফয়সালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,বিষয়টি আমি জেনে আপনাদের জানাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়