শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান সম্রাট নিহত, অস্ত্রসহ সহযোগী আটক

রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় কলিমহর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনগণের গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তার সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গানসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সম্রাট উপজেলার কলিমহর ইউপির হোসেনডাঙ্গা এলাকার মৃত অক্ষয় মন্ডের ছেলে এবং সেলিম বসাকুষ্টিয়া এলাকার সেলিম এর ছেলে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনির ঘটনায় সম্রাটের মৃত্যু হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় তার সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গানসহ আটক করা হয়েছে। নিহত সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট নিজ নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ও আশপাশে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করত। দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর সম্প্রতি সে নিজ এলাকায় ফিরে আসে। কয়েকদিন আগে সে হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার শহীদ শেখ এর বাড়িতে চাঁদা দাবি করে, কিন্তু বাড়ির লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। গতকাল রাতে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়িতে চাঁদা আদায় করতে গেলে বাড়ির লোকজন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে সম্রাটকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়ে কুষ্টিয়া বসাকুষ্টিয়া এলাকার সেলিম নামের এক সন্ত্রাসী।

  • সর্বশেষ