শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে সুকানী নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একটি বাল্কহেড থেকে পড়ে পদ্মা নদীতে এক সুকানী নিখোঁজ হয়েছেন। বুধবার (আজ) সকালে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সুকানীর নাম আরিফ শেখ (৪৬)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। আরিফ শেখ বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের জনক।

নিখোঁজের স্বজনরা জানান, আরিফ শেখ দীর্ঘদিন ধরে ওই বাল্কহেডে সুকানী হিসেবে কাজ করে আসছিলেন। তার খালু আবুল সরকার বলেন, গত মঙ্গলবার বিকেলে বালু নিয়ে তিনি ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌবন্দরে যান। বালু খালাস শেষে ফেরার পথে চরভদ্রাসনের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় অসাবধানতাবশত তিনি বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল বুধবার দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও নিখোঁজ সুকানীর কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা নামায় দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের লিডার মোর্তজা ফকির জানান, ফরিদপুর থেকে দুই সদস্যের একটি ডুবুরি দল এনে একাধিকবার নদীতে তল্লাশি চালানো হয়েছে। আলো স্বল্পতার কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ সুকানীকে দ্রুত উদ্ধারের দাবিতে স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

  • সর্বশেষ