শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে তাপস হালদার (৩৫) নামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদর থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত তাপস হালদার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও কোটালীপাড়া উপজেলার 
কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে।

গ্রেপ্তারকৃত তাপস হালদারকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।

কোটালীপাড়া থানা সূত্রে জানাগেছে, গত ১৬ জুলাই  উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। 

এই মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তাপস হালদারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহামুদ বলেন, তাপস হালদারকে গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই মামলার বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ