শিরোনাম
◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি!

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদির মৃত্যু: নোয়াখালীতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ 

নোয়াখালী প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যু খবরে নোয়াখালীতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। 

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। 

টায়ারে আগুন ও বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সাথে হাদি হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য দাবি জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী মাইন উদ্দিন তানভির, আরিফুল ইসলাম, অন্তর খালেদ, সীমান্ত, ইয়াসিন আরাফাত'সহ অনেকে।

এছাড়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে, ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। 

  • সর্বশেষ