শিরোনাম
◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে সরিষার আবাদ বেড়েছে, চলতি মৌসুমে ১৩১০ হেক্টর জমিতে চাষ

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন এবং সদরপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মোট ১ হাজার ৩১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত বছর একই মৌসুমে এ উপজেলায় সরিষার আবাদ ছিল ১ হাজার ২৮০ হেক্টর। ফলে গত বছরের তুলনায় চলতি বছরে সরিষার আবাদ বেড়েছে ৩০ হেক্টর।

স্থানীয় কৃষকদের আগ্রহ বৃদ্ধি, উন্নত জাতের বীজ ব্যবহার এবং অনুকূল আবহাওয়ার কারণে সরিষা চাষে এই অগ্রগতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরিষা চাষ লাভজনক হওয়ায় দিন দিন কৃষকরা এ ফসলে ঝুঁকছেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম  বলেন, “চলতি মৌসুমে সরিষার আবাদ গত বছরের তুলনায় বেড়েছে। কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ সরবরাহ, সঠিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়ার ফলে এ বৃদ্ধি সম্ভব হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের আশা করা যাচ্ছে। সে আরো বলে
সরিষা আবাদ আরও সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের প্রণোদনা ও কারিগরি সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ফলন ভালো হলে কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণেও তা ভূমিকা রাখবে।

  • সর্বশেষ