শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে পদ্মা নদী থেকে ধরা পড়ল সাড়ে পাঁচ কেজি ওজনের আইড় মাছ, বিক্রি সাড়ে আট হাজার টাকায়

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন এবং সদরপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী থেকে ধরা পড়েছে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি বড় আইড় মাছ। স্থানীয় বাজারে মাছটি সাড়ে আট হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলেরা। এ সময় জালে ধরা পড়ে বড় আকৃতির আইড় মাছটি। পরে মাছটি চরভদ্রাসন বাজারে নিয়ে আসলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

বাজারে উপস্থিত একাধিক ব্যবসায়ী মাছটি কেনার আগ্রহ দেখান। পরে দরদামের মাধ্যমে মাছটি সাড়ে আট হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয়দের মতে, এ ধরনের বড় আইড় মাছ বর্তমানে খুবই বিরল হয়ে উঠেছে। তাই মাছটি দেখতে ও কিনতে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

জেলেরা জানান, পদ্মা নদীতে আগের মতো মাছ পাওয়া যায় না। তবে মাঝে মাঝে এ ধরনের বড় মাছ ধরা পড়লে কিছুটা হলেও লাভের মুখ দেখেন তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, নদী ও মাছের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা গেলে ভবিষ্যতেও এমন বড় মাছ পাওয়া সম্ভব হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, পদ্মা নদীতে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া আইড় মাছ একটি মূল্যবান ও সুস্বাদু প্রজাতি। নদীর স্বাভাবিক পরিবেশ ও পানির গুণগত মান ভালো থাকায় এ ধরনের বড় আকারের আইড় মাছ এখনও ধরা পড়ছে, যা অত্যন্ত ইতিবাচক লক্ষণ। তিনি আরও বলেন, জেলেরা যেন নিষিদ্ধ জাল ব্যবহার না করে এবং প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকে, সে বিষয়ে মৎস্য বিভাগ নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা পেলে ভবিষ্যতেও এ ধরনের বড় মাছ পাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়