শিরোনাম
◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর আইনশৃঙ্খলাবাহিনী

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দাউদকান্দি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা জোরদার করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারে কাজ করছে থানা পুলিশ।

দাউদকান্দি মডেল থানা সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্দেহভাজন এলাকা চিহ্নিত করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে নিয়মিত অভিযান চলছে। থানার অস্ত্রসহ দাগি ও চিহ্নিত অস্ত্রধারীদের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করব। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। সন্দেহজনক কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অবহিত করার অনুরোধ করেন তিনি। এছাড়া অপরধীদের বিষয়ে গোয়েন্দা তথ্যউপাত্ত আমরা আমলে নিয়ে মাঠে কাজ করছি।

পুলিশের এই তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের পুরো সময়জুড়ে এমন কঠোর নজরদারি বজায় থাকলে ভোটগ্রহণ হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর।

  • সর্বশেষ