শিরোনাম
◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে এনসিপির সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী সবুজের পদত্যাগ!

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা সমন্বয় কমিটি অনুমোদনের ১০ ঘন্টা পর পদত্যাগ করলেন বেলাল হোসেন সবুজ নামের এক যুগ্ম সমন্বয়কারী। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এনসিপি সদস্য সচিব ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি নিজের এই সিদ্ধান্ত জানান।

কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেয়। কিন্তু সেই কমিটিতে নিজের অবস্থান নিয়ে আক্ষেপ প্রকাশ করে পদত্যাগ করেন বেলাল হোসেন সবুজ।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি বেলাল হোসেন সবুজ সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। সম্প্রতি সময়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখনই সিরাজগঞ্জ আসতেন, তখনই আমাকে ডাকতেন। আমি ব্যবসার পাশাপাশি তাদের সঙ্গে সময় দিতাম। তাদের কর্মকাণ্ডে বেকআপ দিতাম। 

Advertisement

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে আমি ফেসবুক পোস্টে দেখলাম সিরাজগঞ্জে এনসিপির সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে ‘আমাকে অবগত না করে ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কমিটি গঠন করতে হলে তো আলোচনা করা দরকার। অথচ আমার সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করেই কমিটি গঠন করা হয়েছে। আমি নিজেকে কখনো কোন সংগঠনের সাথে জড়াতে চাই না। এজন্যই ব্যক্তিগত কারণে আমি এনসিপির সিরাজগঞ্জের সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। 

এনসিপির নবগঠিত সিরাজগঞ্জের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ইউনুস আলী শিকদার বলেন, ‘রাজনীতিতে সবার ব্যক্তি স্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত এমন কোনো পদত্যাগপত্র হাতে পাইনি। একজন যদি পদে না থাকতে চায় তাহলে তো তাকে জোর করে রাখা সম্ভব নয়। এটি তার ব্যক্তিগত বিষয়।’

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়।

  • সর্বশেষ