শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান

তপু সরকার হারুন, শেরপুর থেকে: ১৭ ডিসেম্বর (বুধবার) শেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ৪ টি ইটভাটাকে ১৪০০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ-সময় অবৈধ ইটভাটায় কাঁচা ইট বিনষ্টসহ ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়।

সরকারের আইন অমান্য করে অবৈধ ইটভাটার যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ