শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ

মনিরুল ইসলাম : বিএনপি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, দেশের স্বার্থ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপিই একমাত্র ভরসা।

আজ বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুরের পুুবেরচরে গ্রাম সরকার আবু তাহেরের বাড়ীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। 

ইঞ্জিনিয়ার আশরাফ বলেন, প্রতিটি জাতীয় সংকটে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্রাণকর্তা হিসেবে সামনে এসেছেন। তার পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান সেই নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছেন।

আসন্ন রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের জাতীয় মুক্তির সনদ। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থানের নতুন অধ্যায় শুরু হবে। তার নেতৃত্বে এবং ভবিষ্যতে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী রাজনীতির চতুর্থ প্রজন্ম দেশের সামনে এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

  • সর্বশেষ