শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী হত্যা মামলায় আ.লীগ নেতা লিটন সওদাগর গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে পৌর আওয়ামী লীগের এক নেতাসহ একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগতরাতে বিভিন্ন এলাকায় অভিযান করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার মামলা নং-০৯, তারিখ ২৮/০৮/২০২৪, ধারা ১৪৩ /১৪৭ /১৪৮/ ১৪৯/ ৩২৩/ ৩০৭/৩২৬/৫০৬/১১৪/১০৯/৩৪ পেনাল কোডের একটি মামলার প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দাউদকান্দি পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. লিটন সওদাগরকে গ্রেপ্তার করা হয়। সে পৌরসভার ৪ নং ওয়ার্ড উত্তর সতানন্দী গ্রামের মৃত রহম আলী সওদাগরের ছেলে।

এছাড়াও পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। ধৃত আসামীদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ