শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয় এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায়। জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যলয় চত্বরে জাতীয় সংগীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

সকাল সাড়ে ১১টায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া সুবিধাবঞ্চিত সময়সূচিতে হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। মহান ইিজয় দিবস উপলক্ষে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী (চক্র, কুটির ও হস্তশিল্প) বিজয় মেলার আয়োজন করা হয়েছে, যা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্রসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেলে প্রীতি ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষন করা হয়।

মহান বিজয় দিবসকে ঘিরে জীবননগর উপজেলায় সর্বত্র দেখা গেছে দেশপ্রেম ও আনন্দঘন পরিবেশ।

  • সর্বশেষ