শিরোনাম
◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের ◈ ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা ◈ অবৈধ অফশোর অনলাইন ক্যাসিনোর প্রচারণা, হংকংয়ে গ্রেপ্তার পর্ন তারকা এরেনা সো ◈ দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু প্রথম দিনেই দীর্ঘ লাইন, কলকাতার নিউমার্কেটে ব্যবসায়ীদের উচ্ছ্বাস ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য: অভিযোগ জামায়াতের ◈ আমি এই বাজেটকে 'জীবন বান্ধব' বাজেট হিসেবে নামকরণ করতে চাই: সংসদে প্রধানমন্ত্রী ◈ মুস্তাফা মনোয়ার মারা গে‌ছেন, পাপেট- টিভি-চিত্রকলা বহু মাধ্যমের শিল্পীর জীবন কেমন ছিলো 

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত আহত ১

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ সময় আরো একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সোমবার(১৫ ডিসেম্বর)  বিকেল ৫ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মোবারকগঞ্জ সুগার মিলের দক্ষিণে মল্লিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরিফ হোসেন চুয়াডাঙ্গা সদরের হক পাড়া এলাকার শাফায়েত হোসেনের ছেলে ও আহত হাসান আলী (৩৬) একই এলাকার আবু সাইদের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ শহর থেকে যশোরের দিকে যাচ্ছিলেন আরিফ ও হাসান। পথিমধ্যে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মল্লিকনগর এলাকায় পৌঁছালে একটি ভাঙা সড়কের গর্তের মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারায় তারা। এ সময় উল্টো দিক থেকে আসা কালীগঞ্জ গামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত হাসানকে যশোরে রেফার্ড করেন।

কালীগঞ্জ থানার ওসি মো: জেল্লাল হোসেন জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়