শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল পৌরসভার আর্বজনা পরিস্কার করলো সৃজন শিখা

আজিজুল হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি: জনসাধারণকে সচেতন করতে বেনাপোল পৌরসড়কের ময়লা আর্বজনা পরিস্কার ও প্রচার প্রচারনা করেছেন সৃজন শিখা নামে একটি সামাজিক সংগঠন।

সোমবার(১৫ ডিসেম্বর)  দুপুরে সৃজন শিখার উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিম ও সংগঠনটির সভাপতি নাজমুল হুসাইন জয়ের নেতৃত্বে পরিস্কার পরিচ্ছনায় অংশ নেয় অর্ধশতাধিক সদস্যরা।

প্রথম দিনে বেনাপোল কাস্টমস হাউস থেকে শুরু করে বেনাপোল বলফিল্ড পর্যন্ত এক কিলোমিটার সড়কে পড়ে থাকা আবর্জনা পরিস্কার এবং ব্যবসায়ীদের সচেতন করেন সংগঠনটির সদস্যরা।

এসময় পৌরসভার বিভিন্ন এলাকায় ডাসবিন না থাকা এবং নিয়মিত আর্বজনা পরিস্কার না করায় শহর নোংড়া হচ্ছে পৌরকর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

সৃজন শিখা একটি অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান। যাদের উদ্দেশ্যে সমাজ সুরক্ষায় কাজ করা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীরা যুক্ত রয়েছে সংগঠনটিতে।

  • সর্বশেষ