শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে টুটুল মিয়া (২৫) নামের এক মাদকাসক্ত যুবককে নিজ পিতাই পুলিশের হাতে তুলে দিয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ছেলেকে ধরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান পিতা।

জানা গেছে, জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের রফিক হোসেনের ছেলে টুটুল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত। সে নিয়মিত নিজ বাড়িতেই মাদক সেবন করে মাতলামি করত এবং এতে পরিবারে চরম অশান্তির সৃষ্টি হচ্ছিল। বারবার বুঝিয়েও তাকে সংশোধন করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হন পিতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টুটুল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে রফিক হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে ছেলেটি মাদক সেবন করছে। শত চেষ্টা করেও তাকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। তার মাতলামিতে পরিবারে শান্তি ছিল না। বাধ্য হয়েই আইনের হাতে তুলে দিয়েছি।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, মাদক থেকে সন্তানকে রক্ষায় একজন পিতার এমন কঠিন সিদ্ধান্ত সমাজে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

  • সর্বশেষ