শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটকসহ সাগরে আটকে থাকা সেন্টমার্টিন রুটের জাহাজটি অবশেষে রওনা দিল কক্সবাজারের উদ্দেশে

তিন শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে সাগরে একটি জাহাজ আটকে পড়ার ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া সংলগ্ন সাগরে ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’ নামের জাহাজটির ইঞ্জিন বিকল হলে এ পরিস্থিতি সৃষ্টি হয়।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইঞ্জিনে সমস্যা হওয়ায় জাহাজটি আটকা পড়েছিল। পরে সেটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে।

গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়