শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের ফসলি জমিতে মিলল কাফনের কাপড়ে মোড়ানো রহস্যময় বস্তু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় একটি ফসলি জমি থেকে কাফনের কাপড়ে মোড়ানো লাশ সদৃশ্য এক রহস্যময় বস্তুর সন্ধান মিলেছে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, কৌতূহল ও নানা গুঞ্জন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদি গ্রামে এ অদ্ভুত বস্তুটি পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, জুঙ্গুরদি গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের জমিতে কাজ করছিলেন নাটোর জেলার মাহাবুর রহমান নামের এক কৃষক। জমিতে কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ তিনি কাফনের কাপড় সদৃশ্য একটি কাপড়ে মোড়ানো বস্তু দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জমির মালিককে জানানো হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

একপর্যায়ে কৌতূহলী জনতার অনুরোধে কাপড়টি খুলে দেখা যায়, ভেতরে রয়েছে হাড়, লোহার টুকরা, সিঁদুর, কার্ডসহ বিভিন্ন ধরনের অচেনা উপকরণ। পরে আতঙ্ক ও সংশয়ের কারণে বস্তুটি জমির পাশের একটি স্থানে পুনরায় পুঁতে রাখা হয়।

খবর ছড়িয়ে পড়তেই দূরদূরান্ত থেকে মানুষ রহস্যময় এই বস্তুটি এক নজর দেখতে ভিড় জমাতে থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ দাবি করছেন এটি কালো জাদু বা তান্ত্রিক কর্মকাণ্ডের অংশ, আবার কেউ বলছেন এটি কোনো পুরনো কুসংস্কারমূলক আচার।

তবে বস্তুটি আসলে কী, কে বা কারা এটি মাটির নিচে পুঁতে রেখেছিল, এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। রহস্যের ঘনঘটায় এলাকাবাসীর মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরাজ শারবীন বলেন, বিষয়টি আমরা জেনেছি। পুলিশের সাথে কথা বলেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তবে কারা বস্তুটি ওইখানে রাখলো কিংবা বিষয়টি কি তা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়