শিরোনাম
◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের অনিয়ম করতে আসলে হাতের কব্জি কেটে দেয়া হবে: খেলাফতের আকরাম আলী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হুজুরদের দুর্বল মনে করে কেউ ভোটের কাছে আসলে হাতের কব্জি কেটে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী আল্লামা শাহ্ মো. আকরাম আলী। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া খেলার মাঠে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের প্রার্থীদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এই মন্তব্য করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হুজুররা দুর্বল না। হুজুররা নবীর চরিত্রে চরিত্রবান। তাই তারা অসভ্যপানা করে নিজের শক্তি দেখাতে চায় না। কিন্তু মনে রাখবা এবার কেউ ভোটের কাছে আসলে হাতের কব্জি কেটে দেওয়া হবে। ভোটের কাছে কেউ আসতে পারবে না।

তিনি আরো বলেন, আপনারা একবার ইসলামকে বিজয়ী করে দেখেন আল্লাহ্ ও আল্লাহর রসুল যা বলছে বাস্তবে ওলামায়ে কেরাম তাই করে কি না। নাকি তার বিপরীত করে। এটা পরীক্ষা করার দরকার আছে আপনাদের। আপনারা ভয় পাবেন নাকি এবার ভোট দিতে? আপনাদের কিন্তু ভয় দেখানো হবে। এ কথা আমাদের কানে আসতেছে। 

Advertisement

প্রতিপক্ষ প্রার্থীর নেতাদের ইঙ্গিত করে শাহ্ আকরাম আলী বলেন, তারা ভাবছে হুজুর যদি দাঁড়ায় ভোট দেবে মানুষ, ভোট ঠেকাবে কিভাবে। এ কথা কিন্তু শুরু হয়ে গেছে। তারা হুজুরদের দুর্বল মনে করছে। আর তাদেরকে তারা সবল মনে করছে। তারা বিভিন্ন প্রোগ্রামে বলছে কিভাবে আমাদের মানুষ ভোট দেয়, তা দেখে নেবে। আমরাও বললাম- তোমরা কিভাবে ভোট নাও আমরাও দেখে নেব।

তিনি আরো বলেন, আমরা প্রত্যেকেই ইসলামের সৈনিক। দল বেদলসহ আমরা সবাই ইসলামের সৈনিক। আমরা মুসলমান, আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই। এতদিন পারি নাই এবার সুযোগ আসছে। এই সুযোগের সদ্ব্যবহার আমরা করব, ইনশাআল্লাহ।

ফরিদপুর-২ আসনের ইসলামী সমমনা ৮ দলীয় লিঁয়াজো কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে ও মো. এজাজুল হকের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর-২ আসনের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, জামায়াত ইসলামির মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শাহ্ মো. জামাল উদ্দিন।

  • সর্বশেষ