শিরোনাম
◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ভোজ্যতেল জাতীয় ফসল: পেরিলার চাষ শুরু গাজীপুরে 

এ এইচ সবুজ, গাজীপুর: প্রথমবারের মতো নতুন ভোজ্যতেল জাতীয় ফসল 'পেরিলা'র পরীক্ষামূলক চাষে করা হয়েছে গাজীপুরে। যা বর্তমানে সারাবিশ্বে 'সুপারফুড' হিসেবে পরিচিত।

গাজীপুরের সদর উপজেলার ধীরাশ্রম জালাল মার্কেট এলাকার কৃষক মো: জুনায়েদ আলমের দুই (২) বিঘা জমিতে উপজেলা কৃষি অফিসের কারিগরি সহায়তা ও তত্ত্বাবধানে পরীক্ষামূলক সাউ পেরিলা-১ ভোজ্যতেল ফসলটির চাষ করা হয়েছে। 

পেরিলা নতুন জাতের একটি ভোজ্যতেল ফসল। সয়াবিন ও সরিষার মতো পেরিলার বীজ থেকে ভোজ্যতেল উৎপন্ন হয়।

এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসিবুল হাসান জানান, পেরিলা একটি তেলবীজ জাতীয় ফসল। উন্নত বিশ্বের মধ্যে জাপান, কোরিয়া ও চীনে ব্যাপকভাবে চাষ হয়। পেরিলা'র বীজ থেকে উৎপাদিত তেল ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে এর উচ্চ চাহিদা রয়েছে। পেরিলার তেল ও পাতা উভয়ই ভেষজ গুণে সমৃদ্ধ হওয়ায় বিশ্বব্যাপী এটির ব্যবহার দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।

Advertisement

তিনি জানান, 'বাংলাদেশে এটি একেবারে নতুন ফসল। ফলন ও বৃদ্ধি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে বড় পরিসরে চাষের পরিকল্পনা করছি'।

এই কৃষি কর্মকর্তা আরো জানান, 'বাংলাদেশে পেরিলার চাষ এখনো সীমিত। তবে এটি কম পানিতে চাষযোগ্য এবং রোগবালাইও তুলনামূলকভাবে কম দেখা যায়। পেরিলার তেল,পাতা ও বীজ সবকিছুর বাজারমূল্য ভালো। তাই বাণিজ্যিকভাবে এটি লাভজনক হতে পারে। এছাড়াও একটি বড় পর্যবেক্ষণ হলো এটি আংশিক ছায়া পছন্দ করে। তাই ফল বাগানে মিশ্র ফসল হিসেবেও চাষ করা যাবে'।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে পেরিলা তেল একটি উচ্চমূল্যের ফসল। আগামী মৌসুমে গাজীপুর জেলার আরো কয়েকটি ইউনিয়নে এ ফসলের চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার জানান, 'বাংলাদেশের আবহাওয়া পেরিলা চাষের জন্য অনুকূল তাই এ ফসল কৃষকের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে'।

  • সর্বশেষ