শিরোনাম
◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির!

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কোন ছাড় দেওয়া হবে না: ঝিনাইদহ জেলা প্রশাসক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন, বিগত দিনের নির্বাচনের মত আর নির্বাচন হবে না। এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। কেউ শৃংখলা ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না। সুষ্ট নির্বাচন সম্পন্নে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন কঠোর ভূমিকায় অবতির্ণ হবেন। বৃহস্পতিবার বেলা ১২টায় ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার সভাকক্ষে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে নির্বাচন, আইনশৃংখলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা প্রতিরোধ, ডেঙ্গু, উন্নয়নমুলক কর্মকান্ড, শিক্ষা ও দূর্নীতি বিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময়ে জেলা প্রশাসক আরো বলেন, এ উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তাকে নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করতে হবে। জনগনের সেবা ও উন্নয়নমুলক কর্মকান্ড যেন থেমে না থাকে। এসব কাজে কোন অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। মাদক প্রতিরোধ ও আইনশৃংখলা উন্নয়নে বর্তমান সরকার কঠোর পদক্ষেপ গ্রহনে সবসময় প্রস্তুত বলে জানান তিনি। 

মতবিনিময়ের শুরুতেই পরিচিতি পর্ব শেষে এ উপজেলার সার্বিক চিত্র স্লাইডে প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। এরপর অত্র উপজেলার সার্বিক বিষয়ের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার নবাগত ওসি জেল্লাল হোসেন, ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওঃ আবু তালিব, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুর্শিদাজামান বেল্টু, বিএনপি নেতা  ইলিয়াস রহমান মিঠু, আনোয়ারুল ইসলাম রবি, মাহবুবুর রহমান মিলন, ইসরাইল হোসেন, গন অধিকার পরিষদ নেতা ইকবাল জাহিদ রাজন, সাংবাদিক জামির হোসেন,  হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজিজুল খা সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ