শিরোনাম
◈ ভারত ক্রিকেট দল আয়ারল্যান্ড সিরিজকে ‘পিকনিক ট্যুর’ ভেবেছিলো, কড়া সমালোচনা  রমেশের ◈ তামিম-‌চে‌তেশ্বর পূজারাসহ পাঁচ ক্রিকেটারকে আজীবন সদস্যপদ দিলো এমসিসি ◈ উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ◈ ‘নির্লজ্জ দুর্নীতির প্রশাসন’ : ট্রাম্পকে নিয়ে বাইডেনের তীব্র সমালোচনা ◈ এনসিপিতে বড় পরিবর্তন, ‘সুপার ইলেভেন’ থেকে হচ্ছে ‘সুপার সিক্স’ ◈ জ্বালানিসংকট ও উৎপাদন ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক শিল্প : দি ইকোনমিস্টের প্রতিবেদন ◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে জেলা সদর হাসপাতালের সামনে একতা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই স্থানে বিসমিল্লাহ হোটেলে বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ কেক ও ব্রেড পাওয়া যায় এবং বাসি গরুর চর্বি দিয়ে বিভিন্ন খাবার রান্না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়