শিরোনাম
◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে রাতে এলাকায় মহড়ার সময় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২২

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ এলাকায় মহড়া দেয়ার সময় ২২ জনকে আটক করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২২ নভেম্বর) রাতে বাজিতপুর উপজেলার নান্দিনা এলাকায় অভিযান  চালিয়ে সৈয়দ এহসানুল হুদার সমর্থক গোলাম সারোয়ার ভুবনসহ ২২ জনকে আটক করে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ০৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ও ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। 

শনিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় সৈয়দ এহসানুল হুদার কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা।

এ ঘটনার জের ধরে রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় সৈয়দ আহসানুল হুদার লোকজন। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ,গুলি ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করে। 

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার বাজিতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ