শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে শর্ট সার্কিটে ফার্মে আগুন, পুড়ে গেল ২৫শ মুরগির বাচ্চা

চটগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন পুড়ে গেছে ২৫শ ব্রয়লার মুরগির বাচ্চা। রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলা উদ্দিন পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী খামারির।

ক্ষতিগ্রস্ত খামারি আলা উদ্দিন বলেন, আজ দুপুরে কিছু বুঝে উঠার আগেই দেখি খামারে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো খামার সব মুগরীর বাচ্চা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সময়মতো না আসায় সব শেষে হয়ে গেছে। 

তিনি আরো বলেন, বাড়ির পাশে ২০ শতক জায়গার উপর মুরগির সেড স্থাপন করেছি। সেই সেডে কাজী ফার্ম থেকে বকেয়া ২৫শ মুরগির বাচ্চা তুলেছি। খাদ্য ও ঔষধ কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগি বিক্রি করার কথা৷ এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের স্টেশন কর্মকর্তা আহমেদ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর আমরা দেরিতে পেয়েছি৷ দূর্গম পথ হওয়ায় যেতে দেরি হয়ে গেছে৷ ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা।

সূত্র: জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়