শিরোনাম
◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০১:৪৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে দুই দিনের ভূমিকম্পে ঘোড়াশাল রেলসেতুর পিলারে ফাটল

নরসিংদীর পলাশে  টানা দুইদিন তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের প্রথম দিন ছিলো শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট। এ সময় নরসিংদীর পলাশ উপজেলায় দুইজনের প্রাণহানিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল ও মাটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে বৃটিশ আমলে নির্মিত ঘোড়াশাল রেলসেতুও রয়েছে। এ সেতুর দুই এবং তিন নাম্বার পিলারে ফাটল দেখা দিয়েছে । এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ট্রেন যাত্রী ও স্থানীয়রা।  

ভূমিকম্পের পরের দিন শনিবার (২২ নভেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষ ও পলাশ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থ ঘোড়াশাল রেলসেতুর পরিদর্শন করেছেন।  

ঘোড়াশালের ট্রেন যাত্রী তারেক মিয়া জানান, পর পর টানা দুই দিন ভূমিকম্প হয়েছে। প্রথম দিন ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘোড়াশাল রেলসেতুর পিলারেও দেখা দিয়েছে ফাটল। এই সেতুর উপর দিয়ে অন্তত ১৬ জোড়া ট্রেন চলাচল করে। এমন এক পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে। 

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান জানান, প্রথম দিন ভূমিকম্পেই এ সেতুর পিলারে ফাটল দেখা দেয়। এই সেতু পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই।

রেলসেতু সংলগ্ন ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনে দায়িত্বে কোন স্টেশন মাস্টার নেই। বুকিং সহকারী আব্দুল খালেক দায়িত্ব পালন করছেন। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এ স্টেশনের পাশের জিনারদী রেলস্টেশন মাস্টার বরকত হোসেনের সাথে এ বিষয়টি নিয়ে কথা হলে তিনি জানান, ঘোড়াশাল পুরাতন রেলসেতুর একটি পিলারে ফাটল দেওয়ার  খবর জানতে পেরেছি। রেলওয়ে কর্তৃপক্ষকে এ বিষয়টি জানানো হয়েছে।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘোড়াশালের পুরাতন রেলসেতু পরিদর্শন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এ

সেতু পরিদর্শন করা হয়। রেলসেতুর দুই এবং তিন নাম্বার পিলারে ফাটল দেখা দিয়েছে।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়