শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে ভূমিকম্পে দেয়াল ধসে বাবা-ছেলে ও মাটি চাপা পড়ে বৃদ্ধ সহ পাঁচজন নিহত

মাহবুব সৈয়দ, পলাশ( নরসিংদী)প্রতিনিধি: নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি গ্রামে ভবনের দেয়াল ধসে হাফেজ ওমর ফারুক নামে (৮) বছর বয়সী এক শিশু মারা যাওয়ার কয়েক ঘন্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় নিহত ওই শিশুর বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলও মারা গেছে। 

তথ্যটি নিশ্চিত করে নিহত ওমর ফারুকের চাচা জাকির হোসেন মুঠোফোনে বলেন, ভয়াবহ ভূমিকম্পে আমার ভাই দেলোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫ টার দিকে মৃত্যু বরণ করেন। এর আগে, সকাল ১০.৩৮ মিনিটের দিকে ভবনের দেয়াল ধসে ভাতিজা হাফেজ ওমর ফারুক (৮) ঘটনাস্থলেই মারা যায়। তাছাড়া এতে ওনার দুই ভাজতি গুরুত্বর আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি। তাছাড়া নরসিংদীর শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামে ভূমিকম্পে সময় গাছ থেকে পড়ে  ফোরকান (৩৫) নামে ১জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান।

অন্য দিকে ভূমিকম্পের সময় মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী(৭৫) নামে বৃদ্ধ মারা গেছে বলে জানা যায়। নিহত কাজম আলী নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের  মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। 
তথ্যটি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন। 

এ ছাড়াও ভূমিকম্পের সময় ধান খেত থেকে দৌড়ে বাড়ি ফেরার পথে গর্তে পড়ে গিয়ে স্ট্রোক করে মো. নাসির উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। নিহত নাসির উদ্দীন উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আলম সরকার। এ নিয়ে নরসিংদীতে নিহতের সংখ্যা বেড়ে পাচজন হয়েছে।  মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে জেলা সিভিল সার্জেন্ট অফিস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়