শিরোনাম
◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে ◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিপস্টিক পড়া হলো না আদিবার

এন এ মুরাদ, মুরাদনগর: “বাবা, বাজারে গেলে আমার জন্য একটা লাল লিপস্টিক এনে দিও”— ছয় বছরের আদিবা জাহান মিমের মুখে বলা এ কথাই এখন কেবল প্রতিধ্বনি হয়ে বাজে তার শোকাহত পরিবারের কানে।

বাবা প্রতিশ্রুতি রেখেছিলেন, লিপস্টিকও এনেছিলেন, কিন্তু মেয়েটি আর ফিরে আসেনি। এখন সেই লাল লিপস্টিকই যেন নীরব সাক্ষী হয়ে আছে এক নির্মম হত্যার।

গত সপ্তাহে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানারপাড় গ্রামের এই নিষ্পাপ শিশুটি নিখোঁজ হয়। ছয় দিন পর পাশের বাড়ির অহেদ ভান্ডারীর পুকুরে ভেসে ওঠে তার মরদেহ।

তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ পরে জানতে পারে, শিশুটিকে হত্যা করেছে তার চাচাতো ভাই ইয়াসিন (১৬)।

Advertisement

শিশুটির বাবা চোখের জল মুছতে মুছতে বলেন, “ওর জন্য লাল লিপস্টিক কিনে আনলাম, কিন্তু ও আর ফেরেনি… আজও সেই লিপস্টিক তাকিয়ে আছে ওর জন্য।”

এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, আদিবা ছিল ভীষণ মিষ্টি, প্রাণবন্ত এক শিশু। তার হাসিতে মুখর থাকত পুরো বাড়ি, এখন সেই হাসি হারিয়ে গেছে চিরতরে।

আদিবার মা কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমার মেয়েকে লালসার শিকার করে হত্যা করেছে ইয়াসিন। এক মাস আগে সে আমাকেও চেতনা নাশক খাবার খাইয়েছিল। তখন বুঝিনি, কিন্তু এখন সব পরিষ্কার— সে আমার ওপর প্রতিশোধ নিতে না পেরে আমার অবুঝ শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলেছে।” তিনি এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।