শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিপস্টিক পড়া হলো না আদিবার

এন এ মুরাদ, মুরাদনগর: “বাবা, বাজারে গেলে আমার জন্য একটা লাল লিপস্টিক এনে দিও”— ছয় বছরের আদিবা জাহান মিমের মুখে বলা এ কথাই এখন কেবল প্রতিধ্বনি হয়ে বাজে তার শোকাহত পরিবারের কানে।

বাবা প্রতিশ্রুতি রেখেছিলেন, লিপস্টিকও এনেছিলেন, কিন্তু মেয়েটি আর ফিরে আসেনি। এখন সেই লাল লিপস্টিকই যেন নীরব সাক্ষী হয়ে আছে এক নির্মম হত্যার।

গত সপ্তাহে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানারপাড় গ্রামের এই নিষ্পাপ শিশুটি নিখোঁজ হয়। ছয় দিন পর পাশের বাড়ির অহেদ ভান্ডারীর পুকুরে ভেসে ওঠে তার মরদেহ।

তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ পরে জানতে পারে, শিশুটিকে হত্যা করেছে তার চাচাতো ভাই ইয়াসিন (১৬)।

শিশুটির বাবা চোখের জল মুছতে মুছতে বলেন, “ওর জন্য লাল লিপস্টিক কিনে আনলাম, কিন্তু ও আর ফেরেনি… আজও সেই লিপস্টিক তাকিয়ে আছে ওর জন্য।”

এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, আদিবা ছিল ভীষণ মিষ্টি, প্রাণবন্ত এক শিশু। তার হাসিতে মুখর থাকত পুরো বাড়ি, এখন সেই হাসি হারিয়ে গেছে চিরতরে।

আদিবার মা কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমার মেয়েকে লালসার শিকার করে হত্যা করেছে ইয়াসিন। এক মাস আগে সে আমাকেও চেতনা নাশক খাবার খাইয়েছিল। তখন বুঝিনি, কিন্তু এখন সব পরিষ্কার— সে আমার ওপর প্রতিশোধ নিতে না পেরে আমার অবুঝ শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলেছে।” তিনি এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়