শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুনের শুরুতে রেমিট্যান্সে ধীরগতি, ৩ দিনে এলো ৪৮৩ মিলিয়ন ডলার

চলতি জুন মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন (৪৮ কোটি ৩০ লাখ) মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স। তবে গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ কমেছে প্রায় ২০ শতাংশ।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান রেমিট্যান্স ও ডলার ক্রয়ের এই হালনাগাদ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, জুনের প্রথম তিন দিনে মোট ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন ডলার রেমিট্যান্সের মধ্যে শুধু ৩ জুন এক দিনেই এসেছে ১১৬ দশমিক ৩১ মিলিয়ন ডলার। অথচ গত বছরের একই সময়ে (১-৩ জুন ২০২৫) রেমিট্যান্স এসেছিল ৬০৩ দশমিক ৫১ মিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি বছরের জুনের শুরুতে রেমিট্যান্স প্রবাহ ১৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে।
 
তবে জুনের শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও সামগ্রিকভাবে ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত দেশে মোট ৩৩ দশমিক ২৪ বিলিয়ন (৩,৩২৪ কোটি) ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। ফলে বিদায়ী অর্থবছরের তুলনায় এবার রেমিট্যান্সে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ২৫ শতাংশ।

  • সর্বশেষ